শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মেয়র মিজানকে আ’লীগ থেকে বহিস্কার

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়। শনিবার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃংখলা ভঙ্গ করেছেন পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তাই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। পৌর নির্বাচনে যদি আওয়ামী পরিবারের কোন নেতাকর্মী তার সাথে থেকে কাজ করেন তবে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com