বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে দিবালোকে মোটর সাইকেল আরোহী ৩ দুর্বৃৃত্ত ॥ শিক্ষিকাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন-মোবাইল-টাকা ছিনিতাই

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে মোটর সাইকেল আরোহী ৩ দুর্বৃৃত্ত।
জানা যায়, শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি হালদার দুপুর পৌণে ২ টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি ঝিলপাড় এলাকায় এডঃ সুধাংশু সুত্রধরের বাসার নিকট পৌছুলে মোটর সাইকেল আরোহী ৩ যুবক তার পথরোধ করে। এ সময় দুবর্ৃৃত্তরা শিক্ষিকার ডান হাতে ছুরিকাঘাত করে গলা থেকে ১ বরি ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়। এবং তার বাম হাতে কামড়িয়ে ভ্যানেটি ব্যাগ নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। জলি হালদারের স্বামী বিপ্লব রায় জানান, ভ্যানেটি ব্যাগে নগদ টাকা ও একটি মোবাইল ছিল। যা দুর্বৃত্তরা নিয়ে গেছে। তিনি জানান, তার স্ত্রী জলি হালদারের হাতে ৩টি সেলাই দিতে হয়েছে। তিনি ঘটনাটি তাৎক্ষণিক সদর মডেল থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com