শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে মার্কেটের কেয়ার টেকার কাছে টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে কাশেম মার্কেটে ব্যবসা করতেন আরজান উদ্দিন নামের এক ব্যক্তি। খারাপ আচরণ ও ভাড়া নিয়ে গড়িমসি করার কারনে তাকে মার্কেট থেকে বাহির করে দেয়া হয়। মার্কেট থেকে বাহির করে দেওয়ার পর আরজান আলী ক্ষিপ্ত হয়ে মার্কেট দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত কেয়ার টেকার কাজল মিয়া উপর। তাকে প্রাণে হত্যার চেষ্টায় হামলাও করেন। এ ঘটনায় মার্কেটের দেখাশুনার দায়িত্বরত কর্মচারী হরিনগর গ্রামের ছন্তর মিয়া চৌধুরীর পুত্র কাজল মিয়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, উল্লেখিত মার্কেটের মালিক হরিনগর গ্রামের মৃত হাজী আব্দুল মন্নাফের পুত্র কাশেম লন্ডনে থাকার সুবাদে রসুলগঞ্জ বাজারের মার্কেট দেখাশুনা করার জন্য কাজল মিয়াকে নিযুক্ত করেন। আরজান উদ্দিন মার্কেটে ইতিপূর্বে কাঁচা মালের ব্যবসা করতেন। আরজান উদ্দিনের খারাপ আচরণের ফলে তাকে মার্কেট থেকে বাহির করে দেওয়া হয়। আরজান উদ্দিনকে মার্কেট থেকে বাহির করা পর থেকে কাজল মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার রসুলগঞ্জ বাজারে কাশেম মার্কেটের উত্তর পার্শ্বে আমার সিএনজি গাড়ির গ্যারেজে অন্যায়ভাবে প্রবেশ করে দুলাল মিয়া, বিলাল মিয়া ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় মার্কেট ও সিএনজি গ্যারেজ বন্ধ করে দেয়া হবে। তাকে প্রাণনাশেরও হুমকী দেয়া হয়। কাজল মিয়া টাকা দিতে অস্বীকার করলে তাকে মাধর করতে চাইলে সে শোর-চিৎকার শুরু করে। এতে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com