রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে প্রাথমিক শিক্ষা অফিসের নিম্নমান সহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের নিম্নমান সহকারীর বিরুদ্ধে শিক্ষকদের কাছে ঘুষ দাবিসহ অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উত্তর সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে ২ জুন এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বদলি জনিত কারণে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের একটি পদ শুন্য হলে মিজানুর রহমান তার প্রধান শিক্ষকের মাধ্যমে উক্ত বিদ্যালয়ে বদলির একটি আবেদন পত্র প্রাথমিক শিক্ষা অফিসের নিম্নমান সহকারী আজহার উদ্দিনের নিকট জমা দেন। পরে মিজানুর রহমান আজহার উদ্দিনের সঙ্গে দেখা করলে আজহার উদ্দিন ওই পদে বদলির জন্য মিজানুর রহমানের নিকট ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। মিজান টাকা দিতে অস্বীকার করায় তার দরখাস্তটি গ্রহণ না করে ফিরিয়ে দেন। মিজান অভিযোগে আরো জানান, সরকারী নিয়ম মোতাবেক কোনো বিদ্যালয়ের শিক্ষকের পদ শুন্য হলে ৭ কর্ম দিবস সময় দিয়ে উক্ত শুন্য পদে বদলি হতে আগ্রহী শিক্ষকদের নিকট থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন পত্র আহ্বান করতে হয়। কিন্তু আজহার উদ্দিন তা না করে ২৬ এপ্রিল বদলি জনিত কারণে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুন্য পদে সম্পূর্ন অনিয়মের মাধ্যমে ২৭ এপ্রিল এক শিক্ষিকার বদলি প্রস্তাব করেন। যা চরম দূর্নীতি ও অনিয়ম। এ ব্যাপারে আজহার উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com