সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সাংবাদিকদের অবহিতকরণ সভায় জেলা প্রশাসক জনসংখ্যার সমস্যা এখন দেশের প্রধান সমস্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, পিএনসি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতেœর বিষয়ে দিনব্যাপী সাংবাদিকদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় হবিগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেসিমিরেশন অফিসার ফরিদা ইয়াসমিন, স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রব মোল্লা। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, জনসংখ্যা সমস্যা এখন দেশের প্রধান সমস্যা এ সমস্যা সমাধান করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রগতি সব থমকে যাবে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমাদেরকে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com