শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রাজিউড়ার চারিনাও থেকে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউপির চারিনাও গ্রামের দুর্ধর্ষ ডাকাত ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাহার মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের লিলু মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে সদর থানার ওসি মাসুক আলী, এসআই আব্দুর রহিম ও নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে একজন পেশাদার ডাকাত। সে একই এলাকার ডাকাত শহীদ এবং প্রয়াত ডাকাত কুদরত মিয়ার ঘনিষ্ঠ সহযোগী। সে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় ডাকাতি করত। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার চুরি ও ডাকাতির ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে পলাতক ছিল। ২০১২ সালে সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় হাতেনাতে আটক হয়। উক্ত ডাকাতি মামলায় তার ১০ বছরের সাজা হয়। এরপর থেকে সে ঢাকা, বি-বাড়ীয়াসহ দূরবর্তী বিভিন্ন এলাকায় গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে থাকে। গত কয়েকদিন আগে সে বাড়ি আসে। গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com