সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট ও বাহুবলের বিভিন্ন স্থানে রাতের আধারে জমজমাট হয়ে উঠে জুয়া খেলার আসর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও বাহুবলের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। এদের কর্মকা- দেখলে মনে হবে যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে জুয়ার এ আড্ডা। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। শুধু তাই নয়, ভয়ঙ্কর বিষয় হলো জুয়ার খড়াল গ্রাসে ডুবে বে-পথে যাচ্ছে স্কুল পড়ুয়া কিশোররাও। আবার জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। বারবার প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। উল্টো জুয়ারিদের হয়রাণীর শিকার হতে হচ্ছে তাদের। তবে প্রশাসন বলছে জুয়া ও মাদক নিরাময়ে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী। অনুসন্ধানে জানা যায়, চুনারুঘাট উপজেলার জনৈক্য কুখ্যাত জুয়াড়ি সুরুজ আলীর বাড়িে বিভিন্ন জুয়াড়িরা সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বনাশী ওয়ানটেন খেলা বসায়। এ ছাড়া বাহুবল উপজেলার জনৈক্য ব্যক্তির বাড়িতে একই ধরণের খেলা চলে। জুয়ার পাশাপাশি মাদকসেবনসহ নারীদেরকে নিয়ে রঙ্গলীলাও চলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়াড়ি জানায়, পুলিশকে ম্যানেজ করেই তারা এসব করছে। তাছাড়া তাদের পাহারাদারও রয়েছে। প্রশাসনের কোনো সদস্য ঘটনাস্থলে পৌছার আগেই তারা খবর পেয়ে যায়। জুয়ার আসর বসানোর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মোঃ আশরাফ আলী বলেন, জুয়াড়ি ও মাদকসেবীদের কোনো ছাড় নেই। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের অভিযান অব্যাহত থাকে। এ ছাড়া ডিবির নবাগত ওসি মোঃ আল আমিন বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমিসহ আমার টিম অভিযান চালাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com