শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কামাল হোসেন ও আক্রাম হোসেনের সৌজন্যে নবীগঞ্জের গুজাখাইরে ৩শ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার সুযোগ্য পুত্র কামাল হোসেন ও আক্রাম হোসেনের সৌজন্যে ৩০০ জন গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়। গুজাখাইর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ নুরুল আমীনের সার্বিক সহযোগিতায় অনুষ্টানে উপস্থিত ছিলেন ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা রুহুল আমীন, হাজী সাজন মিয়া, মোতাব্বির হোসেন ময়না মিয়া, মোঃ গেদা মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ কামরুজ্জামান, শাহেদ মিয়া, সাকু মিয়া, সুজন মিয়া, ফারুল মিয়া প্রমূখ। এ সময় গুজাখাইর গ্রামের ৩০০ জন নারী ও পুরুষ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গ্রামবাসী মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার সুযোগ্য পুত্র কামাল হোসেন ও আক্রাম হোসেনের প্রশংসা করে তীব্র এ শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com