সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে পুলিশের ন্যাক্কারজনক হামলা লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির সম্মেলনে পুলিশের ন্যাক্কারজনক হামলা, লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- বিএনপিসহ বিরোধী দলের যেকোন শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা ও নেতাকর্মীদেরকে আহত করাসহ গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে। হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামীলীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। বিএনপির কোন কর্মসূচী দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমণে বেপরোয়া হয়ে উঠে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও জুলুমের মাধ্যমে দেশে এখন ফ্যাসিবাদী দুঃশাসন চলমান রাখা হয়েছে। আইন শৃংখলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতার বাণিজ্যকে নিয়মে পরিণত করাার মাধ্যমে দেশে আইনের শাসনের মূলোৎপাটন করা হয়েছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত করতে হচ্ছে। অবৈধ ক্ষমতা দখলে রাখতে বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী সন্ত্রাসী কর্মকান্ডের আশ্রয় নিয়েছে। চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপি সম্মেলনে পুলিশের ব্যাপক লাটিচার্জ এবং সম্মেলন থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার ও ইউনিয়ন বিএনপি নেতা মাসুক সরকারসহ ৩জনকে গ্রেফতার ও ৫০ জনকে আহত করার ঘটনা সরকারের ফ্যাসিবাদী শাসনের আরও একটি বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ সম্মেলনে পুলিশী হামলা, নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবী করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com