শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাট পৌর নির্বাচন ॥ নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর বিএনপির প্রার্থী বদল

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ ধাপে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসুর নাম প্রকাশ করা হয়। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে পরিবর্তন করে নতুন প্রার্থী উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল মান্নানকে মনোনয়ন দিয়েছে দলটি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত জানান। তিনি বলেন চুনারুঘাট পৌরসভায় ঘোষিত মেয়র প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সেখানে আবদুল মান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাট পৌরসভার বর্তমান মেয়র (বিএনপি) মো. নাজিমউদ্দিনকে দলীয় প্রার্থী করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিকে গউছ বলেন, মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। কাকে মনোনয়ন দেয়া হয়েছে বিষয়টি আমার জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com