বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে করোনা টিকা পাবেন ২ লক্ষাধিক মানুষ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারি করোনা থেকে বাঁচতে বাংলাদেশ টিকা পেতে ভারতের সঙ্গে চুক্তি করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চলতি মাসের ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে। ভ্যাকসিন পাওয়ার পর তা কীভাবে প্রয়োগ করা হবে, কোন জেলায় কতো সংখ্যক মানুষকে এ ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়ে কাজ করছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের কোনো বিভাগে কতো জন টিকা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে টিকা বিতরণ পরিকল্পনাও করা হয়েছে। সেখানে দেখা গেছে, সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিকভাবে ১০ লাখ ৩২ হাজার টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যানে’ দেখা গেছে, হবিগঞ্জ জেলার জন্য প্রথম ধাপে ২ লাখ ১৭ হাজার ৫৩৮ ডোজ টিকা দেওয়া হবে। এছাড়া সিলেট জেলায় ৩ লাখ ৫৭ হাজার ৬১৯ ডোজ, সুনামগঞ্জে ২ লাখ ৫৭ হাজার ২ ডোজ, মৌলভীবাজারে ১ লাখ ৯৯ হাজার ৮৪২ ডোজ প্রাথমিকভাবে দেয়া হবে। জানা গেছে, জানুয়ারিতে টিকা এলেও তা প্রয়োগ করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে। কারা পাবেন এই টিকা : হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, প্রথম এবং দ্বিতীয় ধাপে আসা টিকাগুলো সাধারণ মানুষ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা থেকে আমাদের কাছে টিকা প্রদানের জন্য ১৫টি ক্যাটাগড়ি পাঠানো হয়েছে। এর মধ্যে এক নম্বারে রয়েছেন সরকারি স্বাস্থ্যকর্মীরা। এরপর বেসরকারী স্বাস্থ্যকর্মী বা করোনার সাথে সংশ্লিষ্ট যারা। পরবর্তীতে সরকারি কর্মকর্তারা, আইনশৃংখলাবাহীনির সদস্যরা পাবেন। তিনি বলেন, এ ব্যাপারে একটি টিকা ডিস্ট্রিবিউশন জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব সিভিল সার্জন এবং সদস্য হিসেবে রয়েছে পুলিশ সুপার। আগামী মঙ্গলবার ডিস্ট্রিবিউশন কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে টিকা বিতরণ সম্পর্কে সিদ্ধান্ত হবে। তবে প্রথম ধাপে টিকা প্রদানের যে ১৫টি ধাপ রয়েছে সেটিতে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com