শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরতলীর তেঘরিয়া এলাকা থেকে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে বেশ কয়েকটি সিএনজি ও মোটর সাইকেল চুরি হলেও একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে মোটর সাইকেল মালিকরা তাদের যানবাহন নিয়ে আতংকে রয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় শহরতলীর তেঘরিয়া এলাকা থেকে দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেকের ডিসকভার মোটর সাইকেল নং (হবিগঞ্জ-হ-১১-৫৪২০) অজ্ঞাত চোরের দল নিয়ে গেছে। এরকম অনেকেরই মোটর সাইকেল চুরি হয়ে গেছে। তবে দুই একটি উদ্ধার হলেও অধিকাংশ ক্ষেত্রে পুলিশ এসব যানবাহন উদ্ধারে তেমন একটা সফলতা দেখাতে পারেনি। এতে করে পুলিশের প্রতি জনসাধারণের ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে সদর থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, মোটর সাইকেল উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্ধারও করা হয়েছে। ডিবি পুলিশকে নিয়ে চোরদের ধরতে কাজ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com