রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

পূর্ব বিরোধের জের ধরে শহরতলীর রামপুরে পিতা-পুত্রকে হত্যার অপচেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে পিতা-পুত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত রয়েছে প্রতিপক্ষ। এ ব্যাপারে পুলিশ সুপারের নিকট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামের ইউনুছ আলীর পুত্র মোঃ লিটন মিয়া।
অভিযুক্তরা হচ্ছেন-হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুরের মৃত আব্দুল কাদিরের পুত্র মোঃ জুয়েল মিয়া (২৮), শহরের খোয়াই মুখ এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র রিমন মিয়া (২৫), উমেদনগর এলাকার রেজাক মিয়ার পুত্র রুবেল মিয়া (৩২) এবং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের লাছকু মিয়া (৪৫)।
লিটন মিয়া অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইউনুছ আলী বাদী হয়ে অভিযুক্ত জুয়েল মিয়া ও রিমন মিয়ার বিরুদ্ধে আদালতে একটি স্বত্ব মামলা (নং-১৪৩/১৭) দায়ের করেন। ওই মামলায় কোন জবাব না দিয়ে অভিযুক্তরা লিটন ও তার পিতা ইউনুছ আলীকে হত্যা ও ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ৬ জানুয়ারী বিকেল ৩ টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধীয় ভূমি রামপুর মৌজার জেএলনং-১৯, এসএ খতিয়ান নং-১৬, এসএ দাগ নং-৮৫৬, আরএস খতিয়ান নং-১৭১, আরএস দাগ নং-৩২০৬, মোয়াজি .২০৮০ একর ভূমির গাছ জোরপূর্বক কাটতে শুরু করে। এতে বাঁধা দিলেও তা উপেক্ষা করে এরা গাছ কেটে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকী প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com