শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শ্বশুরবাড়ি যাওয়া হলো না নব-বিবাহিত প্রবাসীর

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি-ক্রস রোড নামক স্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাতার ফেরত সদ্য নব-বিবাহিত মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রবাসী ফরিদ মিয়া (২৫) শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস পূর্বে বিয়ে করার উদ্দেশ্যে ফরিদ মিয়া কাতার থেকে ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার মোটর সাইকেল যোগে দেওন্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মহাসড়ক ক্রসিংয়ের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া বিয়ে করার জন্য আড়াই মাস আগে দেশে আসেন এবং গত ১৭ই ডিসেম্বর বিয়ে ও করেন। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com