শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে ৩শ লিটার চোলাই মদসহ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে নদী পথে চোলাই মদ পাচারকালে পাচারকারী চক্রের সদস্য সৈকত দাস (২৭) কে প্রায় ৩ শত লিটার চোলাই মদসহ আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সৈকত উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের (চরের হাটি) এলাকার শ্যামলাল দাসের পুত্র। স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার বদলপুর ইউনিয়নে একটি মাদক পাচারকারী চক্র জেলার বিভিন্ন এলাকা থেকে নদীপথে মাদক পাচার করে করে আসছে। রাতে কিংবা ভোরে নদী পথে বিভিন্ন উপায়ে ছোট ইঞ্জিন চালিত নৌকায় উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর বাজার, পাহাড়পুর বাজার সহ বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করে আসছে। এর প্রেক্ষিতে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কালনী-কুশিয়ারা নদী দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে ডিঙ্গি (কোষা) নৌকা বোঝাই চোলাই মদসহ সৈকতকে আটক করে। সৈকত জানান, ৫ হাজার টাকার বিনিময়ে লাখাই উপজেলা থেকে নৌকা যোগে মাদক বহন করে পাহারপুর বাজারে পৌঁছে দেয়ার জন্য চুক্তিবদ্ধ হন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সঈদ মিয়ার পুত্র ডাকাত ও ডাকাতি, ছুরি সহ কয়েকটি মামলার পলাতক আসামি সাজু মিয়ার সাথে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, ২শ ৮৮ লিটার চোলাই মদসহ সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে এবং সাজুকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com