শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে শোক সভায় বিএনপি নেতারা ॥ মরহুম আমিনুর রশিদ এমরান ছিলেন হবিগঞ্জের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব

  • আপডেট টাইম শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রশিদ এমরানের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল শুকবার বিকালে হবিগঞ্জ শহরের জজ কোর্টস্থ বার লাইব্রেরীর হল প্রাঙ্গণে এই শোক অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, মোঃ আব্বাস উদ্দিন, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হক এনাম, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ সালাউদ্দিন টিটু, সৈয়দ দেলোয়ার হোসেন দিলু, এডঃ আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শামীম, প্রথম সহ-সাধারণ সম্পাদক এনামুল হক মিস্টার এনাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলী রাজা উজ্জল, হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য রাসেল ঠাকুর, হবিগঞ্জ সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক সফিকুল ইসলাম সফিক, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আমীর আলী, জালাল আহমেদ, সজলু মিয়া, কাউছার আহমেদ, সরাজ মিয়া, ফজর মিয়া, ফারুক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, সুজিত, রায়হান, অমিত, নাসিফ প্রমূখ। সভায় বক্তারা বলেন, মরহুম আমিনুর রশিদ এমরান হবিগঞ্জের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বাধীন বিএনপি ছিল শক্তিশালী ও সু-দৃঢ়। তাঁর মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ করা যাবে না। মরহুম আমিনুর রশিদ এমরান জীবদ্দশায় দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। যা ভুলার মতো নয়। সভা শেষে মরহুম আমিনুর রশিদ এমরান এর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com