শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শ্বাশুড়ির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন বউ ও শ্বাশুড়ি হন। বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধু নুরুন্নাহার (২৯)। নিহত নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৯) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মাছ বিক্রি করা জেলের বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী রুমান জানান, বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় এক জেলে এই পটকা মাছ নিয়ে আসে, কেউ মাছ না রাখায় অনেক বার ঘুরাঘুরি করে আবার এই বাড়িতে এসে মাছ বিক্রি করে। এই জেলে তিন/চারদিন পরপর এসে এই অত্র এলাকায় মাছ বিক্রি করে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, বুধবার রাতে আমরা খবর পেয়েছি উত্তর ভাড়াউড়া গ্রামে দুজন মানুষ ফুটপয়জিং এ মারা গেছেন। এবং একজন শিশু আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটি শঙ্কা মুক্ত রয়েছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি। আমরা জানতে পেরেছি তারা ফোটকা মাছ খেয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে জানা যাবে তারা পটকা মাছের বিষক্রিয়ায় মারা গেছে, নাকি অন্য কোন কারনে মারা গেছে। আমরা জনগণকে বলবো পটকা মাছ একটি বিষাক্ত মাছ। এই মাছ না খাওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি, ঘটনা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com