শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নিরাপদ ও বিশেষায়িত চা তৈরীতে বাহুবলের বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপকের অভূতপূর্ব সাফল্য

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নিরাপদ ও বিশেষায়িত চা তৈরীতে সাফল্য দেখিয়েছেন বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান। গত সোমবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ মূল্যে গ্রিন টি ও জিবিওপি টি বিক্রি করে এ সাফল্য দেখান। নিলামে তার নিজস্ব তৈরী গ্রিন টি প্রতি কেজি ১ হাজার ৬শত পঞ্চাশ টাকা ও স্পেশাল জিবিওপি টি প্রতি কেজি ৮শত ৬০ টাকা বিক্রি হয়েছে। এমন অভূতপূর্ব সাফল্যে উপজেলা তথা জেলার গন্ডি পেরিয়ে সারাদেশের সকল মহলের ব্যক্তিবর্গের প্রসংসায় ভাসছেন তিনি। এতে করে ধ্বংসের পথে এগুতে চলা চা শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে সকলে মনে করছেন। বিষমুক্ত নিরাপদ চা উৎপাদনের ল্েয পরিবেশ বান্ধব বালাই দমন প্রযুক্তির একনিষ্ঠ শুভাকাড়ী হিসেবে ২০১৮ সাল থেকেই তিনি কাজ করে চলেছেন। গতানুগতিক ধারার বাইরে এসে বিশেষায়িত চা উৎপাদনের যে ধারা অতি সম্প্রতি কয়েকজন অগ্রগামী টি প্লান্টারের হাত ধরে শুরু হয়েছে তিনি তাদের মধ্যে অন্যতম একজন। পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কিংবা ভারতের মতো বাংলাদেশের দেশের নিরাপদ বিশেষায়িত চা’ও নিকট ভবিষ্যতে সমগ্র বিশ্বে দারুণ সুনাম অর্জন করবেও বলে সকল মহলের মানুষ মনে করছেন। এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান। তিনি বলে আমার তৈরী গ্রিণ টি ও ব্লেক টি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নিলামে সর্বোচ্চ ধরে বিক্রি হওয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে। এমন সাফল্যে বিষমুক্ত নিরাপদ ও বিশেষায়িত চা তৈরীতে আমার আগ্রহ বেড়ে গেল। ভবিষ্যতে বিশাল আকারে চা তৈরীর প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি প্রতিবেদককে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com