সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ॥ নিহত ২

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক নুরু (৫০) এবং কাচা মিয়া (৮৩) নামে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ওই গ্রামের শফিক মিয়া ও আলাই মিয়ার মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্য্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শফিক মিয়ার ভাই নুরুল হক নুরু গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অপর দিকে আলাই মিয়ার পক্ষের কাচা মিয়াকে বিকালের দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ উল্লেখিত তথ্য দিয়ে জানান, শফিক মিয়া ও আলাই মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তুচ্ছ কারণে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবারও সামান্য তর্ক-বিতর্ক থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, এসআই আব্দুস সাত্তার। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com