বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জেও তীব্র শীত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে ছিন্নমূল, দরিদ্র ও শ্রমজীবি মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বাড়তে শুরু করেছে ঠা-াজনিত রোগীর সংখ্যা। তবে বয়স্কদের তুলনায় শিশু রোগীর সংখ্যাই বেশি। এরই মধ্যে এক নবজাতক মারা গেছে। ঠান্ডাজনিত রোগের মধ্যে রয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।
গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য যে কয়টি বেড বরাদ্দ রয়েছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। এমতাবস্থায় কেউ বেডে আবার কেউ মেঝেতে বসেই শিশুদের চিকিৎসা নিচ্ছেন। অনেককে আবার বাড়ি থেকে শীতের জিনিসপত্র এনে শিশুদের আগলে রাখছেন। এদিকে, শিশু ওয়ার্ড ছাড়াও হাসপাতালের জরুরি বিভাগে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে রোগীদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। ঠা-া-জ্বর, সর্দি-কাশি, টনসিল, শ্বাসকষ্টে আক্রান্ত অনেককে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে।
রোগীর স্বজনরা জানান, ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। এমনকি কোন ওষুধপত্রও হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না। সবকিছুই বাহির থেকে কিনে আনতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, খাবার স্যালাইনসহ বিভিন্ন ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয়। তবে বর্তমানে কিছুটা সংকট দেখা দিয়েছে। তবুও যথাসাধ্য সেবা দেয়া হচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা বেশি করে ঠা-াজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগ এড়াতে অভিভাবকদের বেশি করে সতর্ক থাকতে হবে। এছাড়া শিশুদের প্রতি যতœবান হতে হবে। তাছাড়া হাসপাতালে আগত শিশুদের সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com