শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা যুবলীগ সভাপতি সেলিম পিতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান বাবুল এর পিতা হাজী মোঃ মোক্তার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্য জনিত কারণে তিনি গতকাল দুপুরে শহরের কালিগাছতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। গতকাল বাদ আছর শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ মরহুমের প্রথম জানাযা নামাজ, বাদ মাগরিব উনার গ্রামের বাড়ি রিচি শাহী ঈদগা ময়দানে দ্বিতীয় জানাযা এবং মুরারবন্দ মাজার ঈদগায়ে তৃতীয় জানাযা নামাজ শেষে মুরারবন্দ মাজার এলাকায় দাফন করা হয়।
এদিকে হাজি মোক্তার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীসহ নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com