শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল চৌধুরীর মৃত্যুতে আইএফসি নেতৃবৃন্দের শোক

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইএফসি এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আহমেদ চৌধুরী রুবেল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় শহরের ডাকঘর এলাকাস্থ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করেন। ৪ ভাই, ২ বোনের মাঝে সবার বড় রুবেল এর জানাযা নামাজ শনিবার বাদ জোহর চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে শহরের অনন্তপুর কবরস্থানে দাফন করা হয়।
আইএফসি এর সাবেক সভাপতি মনসুর আহমেদ চৌধুরী রুবেল এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইএফসি এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে রুবেলে এর আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com