সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে এক মহিলার ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ছোট নোটের পরিবর্তে বড় নোট দেয়ার কথা বলে এক প্রতারক গ্রামীণ ব্যাংকের ঋন গ্রহীতা এক মহিলার নিকট থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ঋন গ্রহীতা ওই মহিলা কেঁদে কেঁদে খালি হাতে বাড়ি ফিরেছেন। ঘটনাটি গত বৃহস্পতিবারের।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের সুনীল সরকারের স্ত্রী বেলামতি সরকার (৪০) গ্রামীণ ব্যাংক নবীগঞ্জ শাখার একজন সদস্য। গত বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যাংক থেকে ১২ হাজার টাকা ঋন উত্তোলন করেন। ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় আসার পর এক প্রতারক ওই মহিলাকে ‘ছোট নোট নিয়ে বাড়ি যাওয়া উচিৎ নয় হাজার টাকার বড় নোট নিন’ বলে প্রস্তাব দেয়। গ্রামের সহজ সরল মহিলা এতগুলো ছোট টাকার নোট নিয়ে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে ভেবে অচেনা ওই যুবকের কথায় রাজি হয়ে ঋনের সমুদয় টাকা যুবকের হাতে তুলে দেন। প্রতারক যুবক হাজার টাকার বড় নোট দিচ্ছি বলে একটু দুরে গিয়ে সটকে পড়ে। বড় নোটের টাকার আশায় অনেক্ষণ অপেক্ষা করে যখন যুবক আর ফিরেনি তখন সন্ধ্যা গড়ায়। হতবাক বিমর্ষ ওই বেলামতি ব্যাংকের ভেতরে গিয়ে ঘটনার বর্ণনা দেন। কিন্তু ব্যাংকের লোকজন কিছুই করার নেই বলে জানিয়ে দেন। পরে প্রতারণার শিকার ঋন গ্রহীতা ওই মহিলা খালি হাতে কেঁদে কেঁদে বাড়ি ফিরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com