রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ জেলা আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিলে এডঃ শামছু মিয়া চৌধুরী সভাপতি এডঃ আবুল ফজল সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট শামছু মিয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দ্বি-বার্ষিক কাউন্সিলে ৭৮ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট বদরু মিয়া (বদরুল) পেয়েছেন ৫৪ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মুদ্দদ আলী (বিনা প্রতিন্দ্বন্দ্বিতায়)। ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ আবুল ফজল। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বি এডভোকেট মোঃ শহীদ মিয়া সরদার পেয়েছেন ৪৯ ভোট। ৭২ ভোট পেয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ শাহীন মিয়া খন্দকার। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি এডভোকেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৬০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ আছকির উজ্জামান। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি এডভোকেট মিজানুর রহমান খোকন পেয়েছেন ৩৯ ভোট। এর আগে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত হবিগঞ্জ বার লাইব্রেরীতে ভোট গ্রহন করা হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষষক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট জমশেদ মিয়া, এডভোকেট শামছুল হক, এডভোকেট হাজী নুরুল ইসলাম, মোঃ এডভোকেট এনামুল হক সেলিম। পরে কাউন্সিল পরবর্তি এক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট আফতার উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট এনামুল হক সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষষক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাশিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট আয়েশা আক্তার, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল হক, এডভোকেট ফামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com