মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং ও মাধবপুরে প্রেমের কারণে যুবক-যুবতীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও মাধবপুরে এক নারী ও পুরুষ বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আত্মহননকারীরা হলো, মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের মৃধা নায়েকের পুত্র নান্টু নায়েক (২৮) ও বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের মৃত আমির উদ্দিনের কন্যা রহিমা আক্তার (২০)। জানা যায়, নান্টু নায়েক একই এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েটি ভিন্নধর্মের হওয়ায় তার পরিবার মেনে নেয়নি। এ কারণে সে গত ৪ নভেম্বর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে। গত বুধবার রাতে সে মারা যায়। অপরদিকে রহিমার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক সম্প্রতি তাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে। এ কারণে রহিমা গত বুধবার রাতে বিষপান করে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com