বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটসহ ৭ দফা দাবিতে সংহতি সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে সকল ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিক্সা বা ব্যাটারি অক্ষত অবস্থায় ফেরত প্রদান, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে মানবিক আচরণ করা, দূরত্ব অনুযায়ী যুক্তিসংঘত ভাড়া নির্ধারণ, হাইওয়ে অটোরিক্সার জন্য বিকল্প লেন তৈরী, যানজট নিরসনের জন্য শহরের রাস্তা প্রশস্থকরণ, রিক্সা শ্রমিকদের ট্রাফিক বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা, সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদানসহ ৭ দফা দাবিতে আজ বুধবার বিকাল ৪টায় আরডি হল মাঠে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, হবিগঞ্জ জেলার আয়োজনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অটোরিক্সা শ্রমিক আন্দোলনের সংগঠক শ্রমিক নেতা ধনু মিয়ার সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, হবিগঞ্জ জেলার আহবায়ক ও আন্দোলনের সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আ.ক.ম জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, আন্দোলনের সংগঠক শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, অটোরিক্সা শ্রমিক পশ্চিম অঞ্চল ও একতা যুবসংঘের সাধারণ সম্পাদক যুবনেতা জসিম উদ্দিন, সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়কারী পীযুষ চক্রবর্তী, আন্দোলনের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, শ্রমিক নেতা ছালেক মিয়া, সঞ্জিব আলী, বারিক মিয়া, সামছুর রহমান, সাহাব উদ্দিন মিয়া, শংকর বৈদ্য, জববার মিয়া, মারফত আলী। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- আব্দুল মোতালিব, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। আরো বক্তব্য রাখেন- শ্রমিক নেতা গুণি মিয়া, হীরা মিয়া, সোহেল মিয়া, জিলু মিয়া, হামদু মিয়া, রিয়াজ মিয়া, জুয়েল মিয়া, কাউছার মিয়া, পারভেজ মিয়া প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি আ.ক.ম জহিরুল ইসলাম বলেন- ৭ দফা দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। এক শ্রমিক আরেক শ্রমিকের ভাই। এই ভ্রাতৃত্ব বন্ধনে ইস্পাত কঠিন দৃঢ়তায় শ্রমিকদেরকে শ্রমিক শ্রেণীর চেতনায় শানিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন- শস্যকে সালাম দিলে তেল বের হয় না, মেশিনে ফেলে চাপ দিতে হয়। তাই ৭ দফা দাবি আদায়ের জন্য আন্দোলনের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে। শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম বলেন- ৭ দফা দাবি আদায়ের জন্য জীবনের যেকোন ঝুকি নিতে রাজি আছি। সভার সমাপনীতে শ্রমিক নেতা ধনু মিয়া বলেন- আগামী ১০ দিনের মধ্যে যদি ব্যাটারী চালিত সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের ব্যবস্থা করা না হয় তাহলে পরিবার পরিজন নিয়ে রাস্তা অবরোধের মত কঠো কর্মসূচী নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com