শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পল্লীবন্ধু এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ক্ষমতা হ¯াÍন্তর করেছিলেন-শংকর পাল

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে গণতন্ত্র পালিত হয়েছে। এ উপলক্ষে দলটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চৌধুরী বাজারস্থ জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, জালাল উদ্দিন আহমেদ, কাজল আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, তালেব আলী, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, এমএ হান্নান, রইছ আলী, জুয়েল আহমেদ জীবন, মোঃ মুহিত মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল, মোঃ রাজু মিয়া, স্বপন মিয়া, আকবর মিয়া, নিজাম খান, সমছু মিয়া, জুয়েল খান, বিশ্বজিৎ চৌধুরী, বিধান রায় প্রমূখ। সভায় সভাপতি বক্তব্যে জাপার কেন্দ্রীয় নেতা শংকর পাল বলেন-৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ৯০ এর ১০ নভেম্বর ক্ষমতা হ¯াÍন্তর করেছিলেন। কিন্তু আজও গণতন্ত্রের পরিপূর্ণতা পায়নি। তিনি বলেন-সুষ্টু গণতন্ত্র ছাড়া দেশের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হবে না। দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন-দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে। আর এ পদ্ধতিতে দলীয় কর্মকান্ড পরিচালনা, কমিটি গঠন করতে হবে। এছাড়াও তিনি জেলার বিভিন্ন স্থানে যথাযথ গণতন্ত্র দিবস পালন করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com