শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারে অভিযান ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মশলা উৎপাদন করার দায়ে গ্যানিংগঞ্জ বাজারের মেহেদী অটো মশলা মিলকে ২০ হাজার টাকা, সারের মূল্য তালিকা না থাকায় মেসার্স সাধন ট্রেডার্স কে ৩ হাজার টাকা ও মিষ্টির প্যাকেটের ওজন ২০০ গ্রাম হওয়ায় ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তাকে সহযোগিতা করেন বানিয়াচং এর সেনিটারি ইন্সপেক্টর সঞ্জয় রায় এবং বানিয়াচং থানা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com