বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিজিবি’র ধাওয়া খেয়ে পিকআপ খাদে ॥ ২০ বস্তা ভারতীয় চোরাই চা পাতা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিজিবি’র ধাওয়া খেয়ে চা পাতাসহ একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-২০-২৬৬৮) ধানক্ষেতে উল্টে গেছে। ট্রাকে ২০ বস্তা ভারতীয় চোরাই চা পাতা ছিলো। বিজিবি জোয়ানরা চা পাতা জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের পরিত্যক্ত রেল সড়কে। ৫৫ ব্যাটালিয়ানের চিমটিবিল ফাঁড়ির বিজিবি’র এক জোয়ান বলেন, চিমটিবিল সীমান্তের গোপন পথ দিয়ে চোরা ব্যবসায়ীরা ভারতীয় ২০ বস্তা চা পাতা একটি পিকআপ ভ্যানে করে পাচার করছে এমন খবর পেয়ে তারা ট্রাকটির পিছু নেন। ট্রাকটি পিচ্ছিল পথ ধরে দ্রুতগতিতে অতিক্রম করতে চাইলে ইনাতাবাদ গ্রামের কাছে পৌছুলে ট্রাকটি চা পাতার বস্তাসহ পাশের একটি ধান ক্ষেতে উল্টে যায়।
বিজিবি’র জোয়ানরা ঘটনাস্থলে এসে চা পাতা ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে তাদের হেফাজতে নেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটক চা পাতার আনুমানিক মুল্য প্রায় ২ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com