বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইল নতুন বাজারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড় গ্রামের সাবেক মেম্বার সিরাজ আলীর ছেলে হেলাল মিয়া দীর্ঘদিন ধরে পইল নতুন বাজারে কসমেটিক্স, বিকাশসহ বিভিন্ন ব্যবসা করে আসছেন। গত ২৩ অক্টোবর রাতের যে কোন এক সময়ে চোরের দোকানের পেছনের দরজা খোলে প্রবেশ করে একটি বিস্কুটের কার্টুনে রাখা সাড়ে ৬ লাখ টাকা নিয়ে যায়। বাজারের পাহারাদার মইনুদ্দিন মোবাইল ফোনে দোকানের মালিক হেলাল মিয়াকে জানালে তিনি দোকানে এসে দেখতে পান টাকা নেই। এছাড়াও দোকানের অন্যান্য মালামাল এলোমেলো রয়েছে। দোকানের মালিক বিষয়টি স্থানীয় বাজার কমিটি ও ইউপি চেয়ারম্যানসহ গণমান্য ব্যক্তিবর্গদের অবগত করেছেন।
এ বিষয়ে হেলাল মিয়া বাদী হয়ে গতকাল রবিবার অজ্ঞাত চোরদের আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com