শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ প্রেসক্লাবের নামাজ ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নামাজ ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মেয়র আগামী ডিসেম্বরের মধ্যে নামাজ ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ নামাজ ঘর নির্মাণের ফলে ক্লাবের সদস্যগণসহ অন্যান্যদের যথাসময়ে নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত হবে। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোহিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নামাজ ঘর নির্মাণ কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, সচীব মোঃ ফয়েজ আহমেদ, প্রকৌশলী দীলিপ রায়, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল হালীম, শাকীল চৌধুরী, রাশেদ আহমদ খান, এম এ হাকিম, আব্দুল আজিজ সেলিম, নুরুল হক কবীর, মোঃ নুর উদ্দিন, এম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, মইনুদ্দিন আহমেদ, এম মুজিবুর রহমান, তারেকুর রহমান, নায়েব হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, নামাজ ঘর নির্মাণে ইতিমধ্যে ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জে কৃতি সন্তান কামাল চৌধুরী ২৫ হাজার টাকা, ক্লাব সদস্য এমএ মজিদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com