বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

একে অপরকে জড়ানো অবস্থায় পুকুর থেকে দু’শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পুকুর থেকে গলায় জড়াজড়ি অবস্থায় একই পরিবারের দু’শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছে-বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ছনু মিয়া শিশু কন্যা সারমিন আক্তার (৫) ও একই পরিবারের নুরুল ইসলাম এর শিশু কন্যা মন্টি আক্তার (৪)। সম্পর্খে এরা ফুফু ভাইঝি। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় দিকে সারমিন আক্তার ও মন্টি আক্তার বাড়ীর পার্শ্বে একটি পুকুরে গোসল করতে যায়। তাদের ফিরে আসার বিলম্ব দেখে পরিবারের লোকজন খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে বিকাল ২টার দিকে তাদের বাড়ীর সামনের পুকুরে জাল ফেলে একে অপরকে জড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে সেও পানিতে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে শতশত নারী পুরুষ শিশু দু’টিকে দেখতে তাদের বাড়ীতে ভীড় জমায়। লাশ উদ্ধারের পর পরিবার পরিজনদের আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত লোকজনও অশ্র“ ধরে রাখতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com