রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জের গোপলা নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার গোপলা নদীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বুধবার দুপুরে উপজেলার কায়স্থগ্রাম বাজারস্থ গোপলা নদীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, হবিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শাহাজাদা খসরু, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন আহমেদ, ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com