সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

৩ ঘন্টা পায়ে হেঁটে ‘স্নোডন’ চূড়ায় নবীগঞ্জের ইমরান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ গত রবিবার ১১ অক্টোবর ২০২০। ব্রিটেনের ইংল্যান্ড ও অয়েলস রাজ্যের সবচেয়ে উঁচু পর্বত স্নোডন এর চূড়ায় পায়ে হেঁটে পৌঁছান নবীগঞ্জ এর মোফাজ্জল চৌধুরী ইমরান।
সাগর থেকে ১১০০ মিটার উচ্চতায় স্নোডনের চুড়ায় যেতে ইমরানের সময় লাগে ৩ ঘন্টা ৭ মিনিট। হেঁটে পর্বতের চুড়ায় উঠা ও পর্বত থেকে নেমে নিচে আসার রাস্তা ১৩ কিলোমিটার।
গ্লোবাল রিলিফ ট্রাস্ট চ্যারিটি সংস্থার আয়োজিত এই প্রোগ্রামে চ্যারিটির জন্য টাকা তোলতেই ইমরান এতে অংশ গ্রহণ করেন। গ্রুপের সবার মধ্যে ইমরান প্রথমেই পৌঁছান এবং প্রথমেই নিচে নামেন।
ইমরান জানান, আগামী বছর স্কটল্যান্ড এর বেন নেভিস পর্বতের চুড়ায় হেঁঠে উঠার পরিকল্পনা করছেন। বেন নেভিসের উচ্চতা ১৩৪৫ মিটার। বেন নেভিস পুরো ব্রিটেনের সবচেয়ে উঁচু পর্বত।
বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক মোফাজ্জল চৌধুরী ইমরান এর বাড়ি নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের ঘোণাপাড়া গ্রামে। ইমরান এর বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com