সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে যুবতীর মৃত্যু ॥ গায়ে মেহেদী দিয়ে লেখা “তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস অ”

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬২৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে তামান্না আক্তার (১৮) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে লেখা ছিল “তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস অ”। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে। নিহত তামান্না ওই গ্রামের কাপ্তান মিয়ার কন্যা।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকজন তামান্নাকে অচেতন অবস্থায় ঘরের মধ্যে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইদ্রিছ আলম জানান, মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। নিহতের গলায় দাগ ছিল। হাসপাতালে লাশ যাওয়ার আগেই খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌঁছান। পরে তারা লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করেন। এসময় নিহতের শরীরে চিহ্নও পাওয়া গেছে।
এছাড়াও তামান্নার শরীরে একটি অংশের মধ্যে মেহেদি দিয়ে লেখা ছিল “তোর কারণে মরণ আমার ক্ষমা করে দিস অ”। অনেকেই মনে করছে প্রেম সংক্রান্ত কোন কারণে হয়তো এমনটা হয়েছে। শরীরের লেখার মধ্যে ইরেজিতে এ লেখা ছিল। এটা হয়তো কারো নামের অক্ষর। এমনটাই মনে করছেন স্থানীয় লোকজন। তার এমন মৃত্যুতে নানা রহস্যের দানা বেধেছে। পুলিশ বলছে, লাশের ময়না তদন্ত করার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com