মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মোহনপুর মসজিদে জুমার খুৎবায় মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী ॥ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ নিকট জবাবদিহী করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর দনি জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- হাশরের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সম্পর্কে এবং তার অধীনস্থদের সম্পর্কে অবশ্যই জবাবদিহী করতে হবে। একজন রাষ্ট্র বা সরকার প্রধানকে তার নিয়ন্ত্রনাধীন রাষ্ট্র ও তার জনগন সম্পর্কে জবাবদিহী করতে হবে। একজন অভিভাবককে তার পরিবারের সদস্যদের সম্পর্কে জবাবদিহী করতে হবে। মা বাবাকে সন্তান সম্পর্কে জবাবদিহী করতে হবে। সন্তান ধর্ষক হলে, সন্তান সন্ত্রাসী হলে এর জবাবদিহী মা বাবাকেই দিতে হবে। এমসি কলেজ হোস্টেলে গণধর্ষন ঘটনায় যারাই জড়িত তাদের মা বাবাকে এর দায়দায়িত্ব নিতেই হবে। বরগুনার রিফাত শরিফ হত্যাকান্ডের ব্যাপারে যদিও দোষীদের ফাসি হয়েছে, তবুও মিন্নী কিংবা অন্য অপরাধীদের মা বাবারা এর দায় এড়াতে পারেন না। সন্তানকে সুশিক্ষা দেয়া মা বাবার কর্তব্য। কর্তব্যে অবহেলার জবাব অবশ্যই দিতে হবে। কিয়ামতের দিন এমনতিই কেউ পার পাবে না। মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার কথা পবিত্র কোরআনে স্থান পেয়েছে। তার নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে। সেই লোকমান হাকিম তার ৭ বছরের ছেলেকে প্রথমেই আল্লাহর একত্ববাদ, নামাজ, ন্যায় কথা প্রচারে কি কি বাধা আসতে পারে তা শিক্ষা দিয়েছেন। আর আমরা আমাদের ৭ বছরের সন্তানদেরকে অর্থহীন হাকডুম বাকডুম শেখাই। ইসলাম থেকে বহু দুরে আমরা বসবাস করছি। যেখানে ইসলাম নেই, আদব কায়দার শিক্ষা নেই, আল্লাহর একত্ববাদের শিক্ষা নেই, নামাজ নেই, সেখানে ধর্ষক, খুনি, ডাকাত তৈরী হবে না তো কি তৈরী হবে। যেখানে সন্তানের প্রতি হক আদায় করা হয় না সেখানে বৃদ্ধাশ্রম তৈরী হবে না তো কি তৈরী হবে। তিনি বলেন- দাম্ভিকতা পরিহার করতেই হবে। আমাদের সমাজে যারা নিকের দাম্ভিকতা দেখায় তারা আল্লাহর কাছে আসলে পিপিলিকার মতোও না। তিনি ইসলামের বাণী প্রচারে নমনীয়তা, ভদ্রতা, সৌজন্যতাবোধ প্রয়োগের আহবান জানিয়ে বলেন- উদ্ভট আওয়াজে ধর্মও প্রচার করা যাবে না। নেচে গেয়ে ওয়াজও করা যাবে না। কারণ এসব ইসলামের সাথে সাংঘর্ষিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com