শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সিলেট স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় হবিগঞ্জের যুবকসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্কুল পড়ুয়া ১২ বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় হবিগঞ্জের একজনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশের সোর্পদ করেন। ধর্ষণ চেষ্টা মামলায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করলেও জহিরুল নামের আরেক আসামী পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পাভেল আহমদ (২৫), বাহুবল থানার অমৃতা গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে আব্দুল মোতালিব (২২) ও একই থানাধীন দৌলতপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)। এছাড়াও পলাতক জহিরুল (২০) বাদামবাগিচা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। তিনি জানান, পুলিশ স্কুল পড়ুয়া এক মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলা ৩ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, আসামীরা বাদামবাগিচা এলাকার স্কুল পড়ুয়া মেয়ের কাছে খাওয়ার পানি চায়। তখন মেয়েটি তাদেরকে পানি দেওয়ার জন্য বাসার ভিতরে গিয়ে পানি নিয়ে আসলে পাভেল আহমদসহ অন্যান্য অপরাধীরা মেয়েটির হাত-পা ও মুখ চেপে ধরিয়া বসত ঘরের পেছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন পাভেল আহমদসহ তিনজনকে ধরে পুলিশে সোর্পদ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com