বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজনকে ১ লাখ টাকা করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে খড়িয়া বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইজারাদারসহ ২ জনকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে বালু উত্তোলনের সরঞ্জাম এবং ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com