শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বহুলায় সাপে কাটা ১ ব্যক্তির মৃত্যু ॥ ওঝাদের ব্যর্থ চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে সাপে কাটা মৃত এক ব্যক্তিকে নিয়ে একদল ওঝা ব্যর্থ চেষ্টা করে বিফল হয়েছে। নাটকীয়তার পর মৃত ব্যক্তিকে রাতে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের পূর্বহাটির বাসিন্দা মৃত লালা মিয়ার পুত্র আব্দুস সালাম (৫০) গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যায়। এ সময় একটি গোঘরা সাপ তাকে দংশন করলে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যাওয়ার পথে শেরপুর এলাকায় আব্দুস সালাম মারা গেলে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের পুনরায় নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেন। যোহরের নামাজের পর লাশ দাফনের চেষ্টা করলে বানিয়াচং থেকে একদল ওঝা এসে হাজির হয়। তারা বলে ওই লোক মারা যায়নি জীবিত আছে। জারফুক দিলে সে বেচে যাবে। ওঝাদের কথা মতো একটি লাল মোরগা, সালু কাপড় ও গরুর খাটি দুধ নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ বিন বাজিয়ে সালামকে সুস্থ্য করতে না পেরে রাত ৮টায় ওঝার দল কৌশলে সটকে পড়ে। পরে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com