সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে মেম্বারের বিরুদ্ধে চাল আত্নসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৭ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের মেম্বার রফিক মিয়ার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। মেম্বার ১০ টাকা কেজি দরের চাল ভুয়া টিপসই দিয়ে ৪ বছর যাবত আত্মসাত করে আসছেন। ৪ বছর ধরে ১৩ জনের নামে ১০ টাকা কেজি চালের কার্ড করে নিজের জিম্মায় রেখে ডিলারের কাছ থেকে চাল তুলে তা আত্মসাৎ করেছেন মেম্বার রফিক। এ ঘটনায় সুবিধাবঞ্চিত ১৩ জন কার্ডধারী প্রতিকার চেয়ে মেম্বার রফিক মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলা প্রশাসক ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নুর আলী নামে এক ব্যক্তি গতকাল ২৭ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৪ বছর ধরে স্থানীয় ১৩ জনের নামে ১০ টাকা চালের কার্ড বিগত ২০১৬ সনের ১৯ সেপ্টেম্বর ইস্যু করা হয়। মেম্বার রফিক মিয়া তাদের কার্ড দেন ৪দিন আগে গত ২৩ সেপ্টেম্বর। এতদিন কার্ড চাইলে মেম্বার বলে তোমাদের কার্ড এখনো আসে নাই। গত ২৩ সেপ্টেম্বর যে কার্ড দিয়েছে এর মধ্যে গৌর দাস, পিতা- মনোরথ দাস। কার্ড নং ১২৫। সামছু মিয়া, পিতা- আহম্মদ মিয়া, কার্ড নং ১৬১। তীর্থ রানী সুত্র ধর, স্বামী নরেন্দ্র সুত্রধর, কার্ড নং ১৯১। এ তিনজন কার্ড পেলেও কার্ডে তাদের কোন ছবি নেই বলে তারা চাল আনতে গেলে ডিলার খোকন কার্ডে ছবি না দেখে ট্যাগ অফিসার হেলাল উদ্দিনের কাছে কার্ডগুলি হস্তান্তর করে। এ ব্যাপারে ট্যাগ অফিসার হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি তিনটি কার্ডে ছবি নেই স্বীকার করে বলেন, বর্তমানে কার্ড তিনটা আমার কাছে আছে। এ ব্যাপারে ভোক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাল আত্নসাৎকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com