সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

অবৈধ লেনদেনের অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার ওসি ও এক এসআই প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার তাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক করে টাকা নেয়ার অভিযোগ থাকায় তাদের প্রত্যাহার করা হয়। তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, দু’জনকেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও এসআই (পিএসআই) শওকত। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, অবৈধ লেনদেনের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com