বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো নবীগঞ্জ-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জের প্রান্তিক অঞ্চলে শেখ হাসিনার বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া হয়েছে। নবীগঞ্জের একটি পরিবার ও বিদ্যুৎ এর সেবা থেকে বঞ্চিত হবে না। শীঘ্রই নবীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ঘোষণা করা হবে। শুধু বিদ্যুৎ নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একযুগে কাজ করতে হবে। বিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো নবীগঞ্জ।
সোমবার বিকেলে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম নদীর পাড়ে অবস্থিত প্রায় ২৬টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সাদিক মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু মিয়া, যুবলীগ নেতা অয়তুন মিয়,দুলা মিয়া, শাহিন মিয়া, সেলিম মিয়া, আঃ সালাম, আজাদ মিয়া, কয়ের মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com