বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কোয়েল পালনে স্বাবলম্বী বানিয়াচঙ্গের আনোয়ার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইনাতখানী গ্রামের মোছা মিয়ার ছেলে আনোয়ার। জীবনযুদ্ধে হার না মানা এক টগবগে তরুন আনোয়ার এক সময় কাজ করতে রাজমিস্ত্রী হিসেবে। পরের অধীনে কাজ করে শান্তি না পেয়ে চলে আসেন বাড়ীতে। মাথায় এলো একটি পোল্ট্রি খামার দেয়ার জন্য। কিছু দিন এই পোল্ট্রি খামার করে দেখাগেল বেশ লোকসান আসে আনোয়ারের। কিন্তু ধমে যাওয়ার লোক নন আনোয়ার। যেখানে শেষ সেখান থেকেই আবারো ঘুড়ে দাঁড়াতে চান তিনি। পোল্ট্রি খামার বাদ দিয়ে শুরু করেন কোয়েল পাখির খামার। ৪ বছর ধরে গ্রামে একটি খামার করে কোয়েল পাখি পালন করছেন আনোয়ার। এখন তার খামারে চার হাজারের চেয়েও বেশী কোয়েল পাখি আছে। প্রতিদিন প্রায় দেড় হাজার কোয়েল পাখি ডিম দিচ্ছে এবং দেড় হাজার পাখি মাংসের জন্য পালন হচ্ছে। এতে ব্যাপক সফলতা পান তিনি। এখন কোয়েল পাখির পাশাপাশি সোনালী মোরগ, তিথির এবং বিভিন্ন প্রজাতির কবুতর দিয়েই চলছে তার ব্যবসায়ীক কার্যক্রম। আনোয়ার বলেন, সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে আমার ব্যবসার পরিধি আরও বৃদ্ধি করতে চাই। আনোয়ার নিজেই কোয়েল পাখির বাচ্চা ফুটানোর যন্ত্র স্থাপন করে বাচ্চা ফুটাচ্ছেন। তার খামার দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে খামারের মনোরম দৃশ্য অবলোকন করেন। তিনি আরও বলেন, একটি কোয়েল পাখি বছরে ১৫০ থেকে ২০০ ডিম দিয়ে থাকে। প্রতিটি ডিমের ওজন ১৫ থেকে ২০ গ্রাম। বাচ্চা ফোটানোর পর দুই মাস বয়স হলেই এসব কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। এ ছাড়া কোয়েল পাখির মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় দিন দিন এই পাখির চাহিদা দ্রুত বাড়ছে। তা ছাড়া মুরগির ডিম বা মাংসের চেয়ে কোয়েল পাখির ডিম-মাংসের দামেও বেশি পার্থক্য নেই। আনোয়ার কোয়েল পাখির খামার দিয়ে এলাকায় অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর খামারে উৎপাদিত কোয়েল পাখি ও ডিম দেখে এলাকার কিছু বেকার যুবক উদ্যোক্তা হওয়ার চেষ্টা শুরু করেছেন। দিনে দিনে প্রসার ঘটছে কোয়েলের খামারের। আনোয়ারের পথ অনুসরণ করে গ্রামে গ্রামে ছোট্ট পরিসরে নিজ বাড়িতে কোয়েল পাখির খামার গড়ে তুলছে বেকার যুবকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com