রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি পুনর্গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরস্থ জালাল স্টেডিয়াম সংলগ্ন প্রবীন হিতৈষী সংঘে হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডাঃ এমএ ওয়াদুদ এঁর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছলেন অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ, মোঃ আব্দুল কদ্দুস, এডভোকেট সুশীতল দেব, অনুকূল চন্দ্র দাশ।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মনোজিত লাল দাশ, এটিএম নুরুল হক মাস্টার, মোঃ আব্দুল আলী মাস্টার, নুরুল ইসলাম তালুকদার, পবিত্র রঞ্জন দাশ, জয়নাল আবেদিন, তাহমিনা গাজী, আবুল হাসান, বাচ্চু মিয়া, পরিতোষ দত্ত প্রমূখ। আমেরিকা প্রবাসী মোঃ কাসেম আলী ভিডিও কলের মাধ্যমে সভায় সংযুক্ত হন।
সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট চৌধুরী আব্দুল হাই, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট সৈয়দ আফরোজ বখত, এডভোকেট সদাকত আলী খান, এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, কমরেড হীরেন্দ্র দত্ত -কে হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।
পরে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে ২০২০-২০২৩ইং সনের জন্য হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি পূনর্গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, যুগ্ম আহবায়ক ডাঃ এম এ ওয়াদুদ, অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ, অধ্যক্ষ (অবঃ) মোঃ রফিক আলী, অধ্যক্ষ (অবঃ) সফিউল আলম চৌধুরী, অনুকূল চন্দ্র দাশ, মোঃ আব্দুল কুদ্দুছ, সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী। কমিটির সদস্যবৃন্দ হলেন মোঃ কাসেম আলী, এডভোকেট মনোজিত লাল দাশ, এডভোকেট সুশীতল দেব, প্রীতি কুসুম সিংহ, এটিএম নূরুল হক, নুরুল ইসলাম তালুকদার, ডাঃ অনুকূল দাশ, পবিত্র রঞ্জন দাশ, মোঃ আব্দুল ওয়াদুদ, সৈয়দা জেবুন্নেছা খানম, কৌশর পারভীন ভূইয়া, পরিতোষ দত্ত, বাচ্চু মিয়া, লাল বানু, আবুল হাসান, জয়নাল আবেদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com