শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাইয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে জহির উদ্দিনের বাড়িতে আবিদুর রহমান (২০) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঠিকাদার সুজন মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরকম ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবিদুর আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার দক্ষিণ মহল্লার গাজি মিয়ার পুত্র। ঈদের পরে ঠিকাদার সুজন মিয়ার সাথে জহির উদ্দিনের বাড়ির ভবন তৈরির কাজে আসে। বিকালে সে ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির মালিক জহির উদ্দিনও সদর হাসপাতালে আসেন। তবে আবিদুরের মৃত্যুতে তিনি সটকে পড়েন। এতে রহস্যের সৃষ্টি হয়। এদিকে আবিদুরকে মৃত ঘোষণার সাথে সাথেই ঠিকাদার সুজন মিয়া হৃদরোগে আক্রান্ত হন। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার এসআই আলী আকবর লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। তিনি জানান, তাকে জানানো হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com