শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালের ওয়ার্ডগুলো পরিস্কার না থাকায় বাড়ছে সংক্রমণ নবীগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ মাইক্রোবাস উদ্ধার ॥ গ্রেফতার দুই গোপায়া ইউনিয়নে দিনভর প্রচারণায় জি কে গউছ ॥ শেখ হাসিনার শিখিয়ে দেয়া গণতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসবে না বানিয়াচংয়ে নির্বাচনী জনসভায় ডাঃ জীবন ॥ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও কৃষি কার্ড চালু করা হবে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে যেতে হবে-সৈয়দ ফয়সল দিনারপুরে সামাজিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী মোশাহিদ চৌধুরী গরম আসার আগেই হবিগঞ্জে বিদ্যুৎ ভেলকিবাজি ॥ চরম দুর্ভোগে জনজীবন একটিবার ১০ দলকে সংসদে পাঠান আপনাদের জীবনমান বদলে দেব-আব্দুল বাছিত বড়হুজুর ৩৬ বোতল ভারতীয় মদ ॥ ১০ কেজি গাঁজা ও চশমা আটক নবীগঞ্জে সাংবাদিকদের সাথে রেজা পত্নীর মতবিনিময় সভা

হবিগঞ্জ সদর হাসপাতালে এমসি বাণিজ্যের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল সার্টিফিকের্ট (এমসি) বাণিজ্যের অভিযোগে ইমরান মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে ইমরান নিজেকে নিদোর্ষ দাবি করে বলেন, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু পুলিশ বলছে, ইমরানের বিরুদ্ধে এর আগে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া হাসপাতালের লোকজনও তাকে কোনোদিন ওই এলাকায় দেখেননি। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইমরানকে আটক করা হয়। সে উত্তর সাঙ্গর গ্রামের ইনসাফ আনসারীর পুত্র। জানা যায়, তার এক আত্মীয়ের এমসি হাসপাতাল থেকে নেয়ার জন্য আসে। এ জন্য হাসপাতালে গেলে তাকে আটক করে সদর থানায় খবর দিলে এসআই আলী আকবর তাকে নিয়ে আসেন। এর আগে ওই এসআই চৌধুরী বাজার এলাকা থেকে টমটমের ক্যাশ বক্স থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, সমন্বয়করা ইমরানকে আটক করে থানায় সোপর্দ করে। কিন্তু তার তদন্তে এর প্রমাণ কিংবা কেউ বাদী না হওয়ায় তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com