সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় সভাপতিসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা পশ্চিমের সভাপতি মোজাহিদুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা পূর্বের সভাপতি তারেকুল ইসলামের নেতৃত্বে¡ অনুষ্টিত বিক্ষোভ মিছিলটি শহরের রাজা কমপ্লেক্সের সামন থেকে শুরু হয়ে বাংলা টাউনের সামনে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন অনতিবিলম্বে কেন্দ্রীয় সভাপতি সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে নতুবা আগামী দিনগুলোতে কঠোর কর্মসূচী ঘোষণা করে জালেম সরকারকে টেনে হেচড়ে গদি থেকে নামানো হবে। তিনি সরকারকে হুসিয়ার দিয়ে বলেন যত অত্যাচার ও নির্যাতন চালানো হবে জনগণের প্রতিরোধ আন্দোলন ততই বেগবান হবে। গণগ্রেফতার ও গণহত্যা করে স্বৈরাচারী সরকারের শেষ রক্ষা হবে না। আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম, সেক্রেটারী সোহেল আহমেদ, অর্থ সম্পাদক সাকিন আহমেদ, আবুল আলা মওদুদী, হাসানুল বান্না, জোবায়ের আহমেদ, আব্দুস সালাম, মুসা, মাসুম, ফুরকান, কালাম, মাহমুদুল, বুরহান গাজী, আব্দুল্লাহ আল মাকনুন, কাশেম আহমেদ, মোঃ ওয়াজেদ আলী, মোফাজ্জল ইসলাম, বেলাল আহমেদ, আজহারুল ইসলাম, হেলাল আহমেদ, মুহিবুর রহমান, আরিফুল হক রাজা, মেরাজ আহমদ, বেলাল, ওবায়দুর রহমন বাবু, জামিল আহমেদ রাজু, দিহান, রিয়াজ, সৌরভ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com