শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ শহরে আজ থেকে টমটম ভাড়া ৫ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে হবিগঞ্জ পৌর এলাকায় টমটম ইজিবাইকের ভাড়া পূর্বের ন্যায় ৫ টাকা সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ পৌরসভায় মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান এ কথা জানান। সভায় সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, করোনা ভাইরাসের শুরুতে সব ধরণের যানবাহন বন্ধ থাকলেও রিকশা ও টমটম চলাচল অব্যাহত থাকে। প্রশাসন টমটম মালিক সমিতির সাথে পরামর্শ করে ১ জুন থেকে টমটমের ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে। তবে বলা হয় স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক টমটমে ৪ জন করে যাত্রী নিতে পারবে। কিন্তু বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন। প্রত্যেক টমটমে নেয়া হয় ৬/৭ জন করে যাত্রী। শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পাশাপাশি স্প্রে ও মাস্ক ব্যবহার না করাসহ নানা অভিযোগ উঠে টমটম ইজিবাইক চালকদের বিরুদ্ধে। অনেক চালক মুখে মাস্ক ব্যবহার না করেই টমটম চালান। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয় পৌরবাসীর মধ্যে। অনেকেই দাবি তুলেন হয়তো স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হোক অথবা পূর্বের ন্যায় ভাড়া ৫ টাকা করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com