রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে ২০জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল সকালে বিশ্রাবন্দ ও গাতাবলা গ্রামবাসীর মধ্যে ষংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি বিশ্রাবন্দ গ্রামের আব্দুল হামিদ ও গাতাবলা গ্রামের মনির হোসেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ ঘটনা মিমাংসা করার জন্য এলাকাবাসী উদ্যোগে গতকাল সকালে উপজেলার তগিনগর গ্রামে শালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে বিশ্রাবন্দ ও গাতাবলা গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর পেয়ে প্রথমে চুনারুঘাট থানা পুলিশ ও পরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। াহতরা হলেন, মনর আলী (৪৫), ছুরত আলী (৪৫), রেশম আলী (৫০), আব্দুল কাদির (৬৫), আহমদ আলী (৩৫), বাবুল মিয়া (৩০), সুমন মিয়া (৩৫), ওমর আলী (৩০), আকবর আলী (৪২), আইয়ূব আলী (৩৩), ইদ্রিছ আলী (৫৫), জাহাঙ্গীর মিয়া (৩৫)। গুরুতর আহত মনর আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিশ্রাবন্দ ও গাতাবলা গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com