সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রেতা সেলিম গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কুখ্যাত মাদক বিক্রেতা ডিবির কথিত সোর্স সেলিম (৩৫)কে বিপুল পরিমাণ ইয়াবাহসহ আটক করেছে সদর থানা পুলিশ। আটক সেলিমের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে। সে বড় বহুলা গ্রামের মশ্বব আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া এলাকার খোয়াই নদীর পাড়ে মাদক বিক্রির লক্ষ্যে এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে গতকাল শুক্রবার বিকেলে এসআই খুর্শেদ আলম, এসআই পার্থরঞ্জন চক্রবর্তী, এসআই মহিউদ্দিন, এসআই নয়নমনি দেব ও এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সেলিম পালিয়ে যাবার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার খোয়াই নদীর পাড় থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাসী করে বিপুল পরিমাণ ইয়াবাহ উদ্ধার করা হয়। সেলিম দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
পুলিশ সুত্রে জানা যায়, ইতিপূর্বে সেলিমের বিরুদ্ধে মাদক আইনে দায়েরকৃত মামলাগুলো হচ্ছে-সদর থানা মামলা নং ১৮/২০১১ইং, সদর থানা মামলা নং-৬৯ তাং ৩০/৫/১৮ইং, সদর থানা মামলা নং-২৩, তারিখ-১৩/৬/২০০৮ইং, সদর থানা মামলা নং-১৩, তারিথ ১১/১১/২০০৭ইং, সদর থানা মামলা নং-১৪, তারিখ-১৩/১/২০০৫ইং, সদর থানা মামলা নং-৪, তারিখ-৩/৩/২০১৯ইং, সদর থানা মামলা নং-৯, ৭/১১/২০১৯ইং,
স্থানীয়দের অভিযোগ সেলিম দীর্ঘদিন ধরে ডিবির সোর্স পরিচয়ে স্থানীয় লোকদের হয়রানি করতো। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ বিষয়ে এসআই খুর্শেদ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com